| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিকল্প পথে সৌদি থেকে আসছে আরো ১ লাখ টন তেল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১০:৩৪:২৩:পূর্বাহ্ন  |  ১৩৯৩৭৪ বার পঠিত
বিকল্প পথে সৌদি থেকে আসছে আরো ১ লাখ টন তেল

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ সচল রাখতে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ। হরমুজ প্রণালির জটিলতা এড়াতে এবার বিকল্প সমুদ্রপথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করা হচ্ছে।

জানা গেছে, লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেলবাহী জাহাজ সরাসরি চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাবে। আগামী ২০ এপ্রিল জাহাজটিতে তেল লোড করার কথা রয়েছে।

অন্যদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি তেলবাহী জাহাজ বর্তমানে হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটিতে থাকা এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল এখনো বাংলাদেশে আসতে পারেনি। যদিও এটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করছে, তবুও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় যাত্রা শুরু করা সম্ভব হয়নি।

সম্প্রতি ইরান বাংলাদেশি ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিলেও, দুর্ভাগ্যবশত এই জাহাজটি সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, বিকল্প রুটে আসা নতুন জাহাজটি ২০ এপ্রিল তেল বহন শুরু করবে। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই জাহাজসহ আটকে থাকা জাহাজ—দুটি মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

পরবর্তীতে এসব তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে। এতে দেশের জ্বালানি সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।


সূত্র: বিবিসি বাংলা


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪