| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১১:৩৪:৩৩:পূর্বাহ্ন  |  ১৩৯২৬৮ বার পঠিত
প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সুনামগঞ্জসহ হাওরের জেলার কৃষকদের বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে খোলা চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি এই চিঠি প্রকাশ করেন।

চিঠিতে শিশির মনির লিখেছেন, “আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না, তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি। আমরা হাওরপাড়ের মানুষ। একটিমাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই চেষ্টা করছেন, কিন্তু সফল হচ্ছেন না।”

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার মূল্যবান সময় এবং ব্যস্ততার মধ্যে, সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী হেলিকপ্টার ব্যবহার করে সরেজমিনে এলাকা পরিদর্শন করতে পারেন। প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন, প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।”

শিশির মনির আরও উল্লেখ করেছেন, “দিরাই-শাল্লা অঞ্চলে বিশেষভাবে খাল খনন প্রয়োজন। আপনার শাসনামলে এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আশা করি আপনি দ্রুত পদক্ষেপ নেবেন, ইনশাআল্লাহ।”

চিঠির শেষে নিজের ঠিকানা হিসেবে তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর উল্লেখ করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪