| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতও আওয়ামী লীগের পথেই হাঁটছে: আবদুস সালাম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৩:২৪:২০:অপরাহ্ন  |  ১৩৯০৭৬ বার পঠিত
জামায়াতও আওয়ামী লীগের পথেই হাঁটছে: আবদুস সালাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জামায়াতে ইসলামীও আওয়ামী লীগের সেই পথে হাঁটছে। শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেন, ১৭ বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জামায়াতও সেই পথে হাঁটছে। কিন্তু তারেক রহমানের কারণে তারা তা করতে পারেনি। আমরা রাজনীতি দিয়ে আওয়ামী লীগকে মোকাবিলা করেছি, জামায়াতকেও মোকাবিলা করব।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপির জন্ম হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুকের রক্ত দিয়ে সেই স্বপ্ন রক্ষা করেছেন। বেগম খালেদা জিয়া তার জীবনের বড় অংশ উৎসর্গ করেছেন। তারেক রহমানও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছেন এবং দেশের জনগণ তার পাশে আছে।

আব্দুস সালাম বর্ণনা করেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে। তারেক রহমানের দেশে ফেরা ও জনগণ তাকে বরণ করা প্রমাণ করেছে দেশের মানুষ তাকে কতটা সম্মান করে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করেছে তারেক রহমানকে ছোট করার জন্য। আরেকটি দল (জামায়াত) একই চেষ্টা করেছে। এই দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে টিকে রয়েছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ ধ্বংসপ্রাপ্ত। সংসদে জাতীয় সঙ্গীত বাজার সময় তাদের ভূমিকা লক্ষ্য করেছি। তাদের মনে পাকিস্তান। একজন শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে।

তিনি আরও যোগ করেন, জিয়াউর রহমান বলেছিলেন, টাকা কোনো ব্যাপার না, শুধু দুর্নীতিটা বন্ধ করতে হবে। তারেক রহমানও সেই পথে হাঁটছেন। নতুন সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খেলোয়াড়দের সম্মাননা প্রদান করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪