| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেলের সংকট নেই, সরবরাহ স্বাভাবিক: এলজিআরডি প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৪:১৮:২৩:অপরাহ্ন  |  ১৩৮৯০২ বার পঠিত
তেলের সংকট নেই, সরবরাহ স্বাভাবিক: এলজিআরডি প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের তেলের সংকট নেই, এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সরকার ইতিমধ্যে আগামী তিন মাসের তেলের সরবরাহ পরিকল্পনা হাতে নিয়েছে এবং জ্বালানি সাশ্রয়ের নতুন পদক্ষেপও গ্রহণ করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, সরকারি পদক্ষেপের মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার পর বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের সরকারি ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত ১৭ বছরে শুধুই উন্নয়নের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে মাঠ পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন হয়নি। এখন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সেই বাস্তব চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি জানান, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং জরুরি ভিত্তিতে উন্নয়ন কাজ শুরু করা হবে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪