| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর, শারীরিক অবস্থার উন্নতি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৬:৪৫:০৭:অপরাহ্ন  |  ১৩৮৩৬৩ বার পঠিত
মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর, শারীরিক অবস্থার উন্নতি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের স্বাস্থ্যের এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।

মিডিয়া উইংয়ের তথ্যমতে, শুক্রবার ভোরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪