| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারে জাপান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৮:২৬:৫৯:অপরাহ্ন  |  ৬২২৯৪১ বার পঠিত
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারে জাপান

স্টাফ রিপোর্টার: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেন জাপান কনসোর্টিয়াম প্রতিনিধিসহ প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী,  বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী, বিডার নির্বাহী চেয়ারম্যান ও সিভিল এভিয়েশন চেয়ারম্যান।

বৈঠকে সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে প্রায় তিন মাস সময় লাগবে এবং টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও ছয় মাস সময় লাগতে পারে বলে জানা গেছে। তবে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই টার্মিনালে বিদেশগামী যাত্রীদের জন্য বাড়বে ব্যয়ের বোঝা। টিকিট প্রতি অতিরিক্ত এক হাজার টাকা গুনতে হতে পারে তাদের।

একইসঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমেও আসছে কাঠামোগত পরিবর্তন, যেখানে রাষ্ট্রীয় বিমান সংস্থার একক নিয়ন্ত্রণ আর থাকছে না বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪