| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগে ট্রান্সজেন্ডারের হামলায় সাংবাদিক গুরুতর আহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ০২:০৫:১২:পূর্বাহ্ন  |  ৬২১৮১৬ বার পঠিত
শাহবাগে ট্রান্সজেন্ডারের হামলায় সাংবাদিক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একদল ট্রান্সজেন্ডারের হামলায় ‘সকালের সময়’ পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রতি শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কয়েকজন ট্রান্সজেন্ডার ও সমকামী ব্যক্তি আড্ডা দেন। বোরহান উদ্দিন সেখানে গিয়ে তাদের কার্যক্রম ভিডিও করতে শুরু করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে এলোপাতাড়ি মারধর করে।

হামলার পর শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। শাহবাগ থানার পুলিশ জানায়, হামলার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪