| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ০৯:৫৭:৪১:পূর্বাহ্ন  |  ৬২০৫৫৭ বার পঠিত
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যেই ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও।

শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪