| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১০:৩৫:২৭:পূর্বাহ্ন  |  ১৩৫৫৩১ বার পঠিত
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। 

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সরকার গঠনের পর এটাই হবে দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। এর আগে জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ ৯ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে স্থায়ী কমিটির বৈঠক হয়নি। সর্বশেষ ভোটের এক মাস আগে বৈঠক হয়েছিল। আজ আবার বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

তবে বৈঠকের এজেন্ডা আগে থেকে জানানো হয় না।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, জুলাই জাতীয় সনদ, বৈশ্বিক জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন এবং বিএনপির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪