| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০ উপজেলায় রোববার থেকে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৩:২৯:০২:অপরাহ্ন  |  ১৩৪১৩৯ বার পঠিত
৩০ উপজেলায় রোববার থেকে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ১৮ জেলায় হামের সংক্রমণ হারের ওপর অগ্রাধিকারের ভিত্তিতে শিশুদের জন্য হাম–রুবেলার টিকাদান কর্মসূচি রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ৩০টি উপজেলায় এই জরুরি টিকা দেওয়া হবে।

টিকাদান কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হবে। বরগুনা সদর উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে প্রথম দফায় টিকা দেওয়া শুরু হবে। এছাড়া বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা উপজেলাগুলোতেও টিকা কার্যক্রম চলবে।

সরকারি হিসাব অনুযায়ী, এই জরুরি টিকাদান কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ এবং একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যৌথভাবে এই তালিকা প্রণয়ন করেছে।

টিকা কার্যক্রমকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে। স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে হাম রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উন্নতি হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪