| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৪:২৮:১৮:অপরাহ্ন  |  ১৩৩৬৮৭ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই দেশের সকল স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। তাই দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদেরও সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার জন্য যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে। সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন এবং শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে।

সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত হবে, জানিয়েছেন প্রতিমন্ত্রী। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসক এজাজ সংক্রান্ত বিস্তারিত মন্তব্যে তিনি বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪