| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৫:৫২:৫২:অপরাহ্ন  |  ১৩২৯৫৭ বার পঠিত
কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় লাগা ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) দুপুরে লাগা এই অগ্নিকাণ্ড প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয় এবং সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দ্রুত সাড়া দেওয়ার কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।

এদিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ৭টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪