| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবনিযুক্ত ১৪ জেলা প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ২২:৫২:৩০:অপরাহ্ন  |  ১৩০০৭৪ বার পঠিত
নবনিযুক্ত ১৪ জেলা প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

স্টাফ রিপোর্টার: নবনিযুক্ত ১৪ জেলার জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে দেশের ১৪টি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকরা অংশ নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪