| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ২৩:৪১:৪৬:অপরাহ্ন  |  ১২৯৯২৬ বার পঠিত
কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এসময় তিনি দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা দেন।

বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কেরানীগঞ্জের এ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।

তিনি নির্দেশ দেন, তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনার প্রকৃত কারণ অবিলম্বে খুঁজে বের করতে হবে এবং যদি কারো অবহেলা বা দোষ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, শনিবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা এলাকায় আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪