| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার পরে স্থানীয় সরকার নির্বাচন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ২৩:৫৭:০২:অপরাহ্ন  |  ১২৯৯০৫ বার পঠিত
অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার পরে স্থানীয় সরকার নির্বাচন

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশগুলো সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নতুন নিয়োগ পাওয়া ১৪ জন জেলা পরিষদের প্রশাসক শনিবার (৪ এপ্রিল) দুপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-ও।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম জানান, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিধান সংসদের মাধ্যমে বাতিল করা হবে।

ফ্যাসিবাদী সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েও জনগণের জন্য কাজ করেছেন, পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদেরই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও সবক্ষেত্রে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা উত্তরে নিয়োগপ্রাপ্ত প্রশাসক মো. এজাজের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪