| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যাসলাইট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০১:৩২:৪৯:পূর্বাহ্ন  |  ৬৭২১৭ বার পঠিত
গ্যাসলাইট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

স্টাফ রিপোর্টার: রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইট তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১৩ মিনিটে কারখানাটিতে বিস্ফোরণের পর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রথমে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং একজন আহতকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও একজনের মরদেহ পাওয়া গেলে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে পৌঁছায়। আহত আরও দুজনকে পরে হাসপাতালে নেওয়া হয়।

দগ্ধদের দেখতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ দুজন হলেন মো. আসিফ (১৪) ও মোহাম্মদ জসিম (১৭)। তাদের চিকিৎসা চলছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪