| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিকটকার প্রিয়া খান, মা ও ভাই সহ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০৮:২০:১১:পূর্বাহ্ন  |  ১২৮৭২৮ বার পঠিত
টিকটকার প্রিয়া খান, মা ও ভাই সহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তাঁর মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

পরে রাত ১টার দিকে তাদের থানায় আনা হলে শত শত মানুষ তাদের একনজর দেখতে ভিড় করেন। এ সময় স্থানীয়দের কেউ কেউ নানা অভিযোগের কথা তুলে ধরেন। পুলিশও জানিয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ায় অনেকেই অভিযোগ করতে সাহস পেতেন না। তিনি জানান, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আকপাড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ওই থানার একটি মামলায় প্রিয়া খান, তাঁর ভাই ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী তমা আক্তার। তিনি নেত্রকোনার আকপাড়া এলাকার বাসিন্দা। ওই থানায় তাদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪