| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবতাবিরোধী অপরাধ মামলা

সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১০:৪৭:০২:পূর্বাহ্ন  |  ১২৭৪৭৪ বার পঠিত
সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই অভ্যুত্থান চলাকালে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

মামলাটিতে এখন পর্যন্ত চারজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন অন্যতম। গত ১২ মার্চ ট্রাইব্যুনালের ডায়াসে দাঁড়িয়ে চতুর্থ সাক্ষী হিসেবে বক্তব্য দিতে গিয়ে ৬৫ বছর বয়সী এই বৃদ্ধ তার ছেলে হত্যার জন্য সালমান এফ রহমান ও আনিসুল হককে সরাসরি দায়ী করে বিচার দাবি করেন। এর আগে দ্বিতীয় সাক্ষী হিসেবে শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদারও একইভাবে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

আদালত সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন তারা।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ দাখিল করে প্রসিকিউশন, যা একই দিনে আমলে নেয় ট্রাইব্যুনাল। পরবর্তীতে গত ২২ ফেব্রুয়ারি থেকে মামলাটির আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪