| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ধ্যার মধ্যে যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১১:১১:৫১:পূর্বাহ্ন  |  ১২৭২৪৩ বার পঠিত
সন্ধ্যার মধ্যে যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪