| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাককর্মীদের সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১২:১৮:১০:অপরাহ্ন  |  ১২৬৬০৯ বার পঠিত
বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাককর্মীদের সড়ক অবরোধ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে অবরোধ তুলে নেওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (৫ এপ্রিল) ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০/৮০০ পোশাককর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা শুরু করেন। এতে তেজগাঁও টু মহাখালী- উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী- তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা।

অবরোধের সময় ট্রাফিক পুলিশের পক্ষে ভোগান্তি এড়াতে ডাইভারশন অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়। তখন তারা জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা- মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে চলাচল করা যাবে।

এ ছাড়া কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক-গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতির ঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪