| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১৭:০৩:২৩:অপরাহ্ন  |  ১২৫৩৬৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন। এসময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর জ্বালানি সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে এখনো তা প্রকাশ করা সম্ভব নয়। তবে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে, সেই নিশ্চয়তা দিয়েছে। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের সঙ্গে কোনো গোপন যুক্তি নেই। যে চুক্তি রয়েছে সেটি প্রকাশ করা হয়েছে। রাশিয়ান তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে বলে যে প্রচারণা, এটি সম্পূর্ণ মিথ্যা বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, সব ধরনের সোর্স থেকেই জ্বালানি আমদানির চেষ্টা চলছে। সাশ্রয়ী মূল্যে যেখান থেকেই হোক; ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া হোক সেখান থেকেই কেনা হবে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও, রাষ্ট্রদূত এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। একটি ছবিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র।

এ সময়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪