| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে কথা বলতে না পেরে ক্ষোভ রুমিন ফারহানার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ০৬:৩৮:৪৬:পূর্বাহ্ন  |  ১২০৪৭৭ বার পঠিত
সংসদে কথা বলতে না পেরে ক্ষোভ রুমিন ফারহানার

স্টাফ রিপোর্টার: জুলাই অভ্যুত্থান নিয়ে জাতীয় সংসদে টানা দুই দিন ধরে চলা আলোচনায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

স্ট্যাটাসে রুমিন ফারহানা লেখেন, জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হচ্ছে। বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেওয়া হলো না। সরকার এত ভীত কেন?

তিনি ইঙ্গিত দেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সব পক্ষের মতামত তুলে ধরার সুযোগ থাকা উচিত। সংসদে মত প্রকাশের এই সীমাবদ্ধতা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক বলেও তার বক্তব্যে প্রতিফলিত হয়।

এদিকে সংসদে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা চললেও বিরোধী মত বা স্বতন্ত্র সদস্যদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪