| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্তে আজ ইসির বৈঠক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ০৬:৪৮:২৯:পূর্বাহ্ন  |  ১২০৩৫৬ বার পঠিত
সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্তে আজ ইসির বৈঠক

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে আজ সোমবার (৬ এপ্রিল) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ১১তম এ সভায় তফসিল ঘোষণার জোর সম্ভাবনা রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সংসদীয় আইন অনুযায়ী, সাধারণ আসনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন শেষ করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মে’র মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে কমিশন দ্রুত সময়ের মধ্যেই প্রক্রিয়াটি শেষ করতে আগ্রহী।

তফসিল অনুযায়ী, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের আসনসংখ্যার অনুপাতে নারী প্রার্থীদের মনোনয়ন দেবে এবং সাধারণত এসব আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আসন বণ্টনের হিসাবে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্রদের জন্য থাকবে ১টি আসন। বিএনপি জোটে রয়েছে গণ-অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। অন্যদিকে জামায়াতের সঙ্গে জোট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটে না থেকে স্বতন্ত্র অবস্থানে রয়েছেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আজকের বৈঠকে ভোটার তালিকা প্রকাশ ও তফসিল চূড়ান্ত করা হবে। পাশাপাশি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন, এবং নির্বাচনী দায়িত্ব পালনকালে হতাহতদের ক্ষতিপূরণ নীতিমালা নিয়েও আলোচনা হবে।

কর্মকর্তারা জানান, দলগুলোর জোট গঠনের নির্ধারিত সময় ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু করবে ইসি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪