| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১০:১৬:০৩:পূর্বাহ্ন  |  ১১৮৮৩০ বার পঠিত
শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতির সময় আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিলের ঘোষণা দেওয়া হয়। এর ফলে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার আগেই তাকে দেশ ছাড়তে হয়।

অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট বিষয়টি নিশ্চিত করে বলেন, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকার কোনো ধরনের সহনশীলতা দেখায় না।

স্থানীয় গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতীতে শায়খ আহমাদুল্লাহর কিছু বক্তব্যকে ইহুদিবিদ্বেষী হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে একই ধরনের অভিযোগে মাওলানা ড. মিজানুর রহমান আজহারিকেও অস্ট্রেলিয়া ত্যাগ করতে বাধ্য করা হয়।

আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে যান। সফরের অংশ হিসেবে তার মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। তবে ভিসা বাতিলের কারণে এসব কর্মসূচি আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪