| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৬:১০:১২:অপরাহ্ন  |  ১১৩৮৬৯ বার পঠিত
ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
ছবির ক্যাপশন: ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার: বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান বলে জানা গেছে।

নোটিশে অভিযোগ করা হয়, হামের টিকাকরণ কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনায় এনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ড. ইউনূস ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।

আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তিনি দাবি করেন, টিকাকরণ ব্যবস্থাকে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪