| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্তমান এমপিদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা: অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৬:২২:২৮:অপরাহ্ন  |  ১১৩৬৭৬ বার পঠিত
বর্তমান এমপিদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা: অর্থমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার:  ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে বর্তমান সংসদ সদস্য (এমপি) ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এমপি ও তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য উপস্থাপন করেন তিনি।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, আদালতের নির্দেশনা বা স্থগিতাদেশের কারণে খেলাপি ঋণের একটি অংশ নিয়মিত ঋণ হিসেবে প্রদর্শিত হতে পারে। ফলে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪