| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপিংমল-মার্কেট বন্ধের সময় জানিয়ে বিজ্ঞপ্তি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৮:৫৪:৫৮:অপরাহ্ন  |  ১১১৬৫১ বার পঠিত
শপিংমল-মার্কেট বন্ধের সময় জানিয়ে বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সংকটের মধ্যে শপিংমল ও মার্কেট বন্ধের সময় জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বৈঠকের বরাত দিয়ে জানানো হয়, সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে ৭টা পর্যন্ত মার্কেট ও শপিংমল খোলা থাকবে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানগুলো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা, সব বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টা মধ্যে বন্ধ করার বিষয়ে সব কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪