সিনিয়র রিপোর্টার: রাজধানীতে ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৬ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)র ঢাকা মেট্রো কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ জানান, গ্রেপ্তারদের কাছ থেকে কিটামিনের লেনদেনের জন্য ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি ও ওয়ালেট জব্দ করা হয়েছে।
এছাড়া রাজধানীতে পৃথক অভিযানে ৩২ হাজার পিস ইয়াবা এবং ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি জানায়, এই দুই অভিযানের বিস্তারিত তথ্য মঙ্গলবার সকাল ১০টায় প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
রিপোর্টার্স২৪/এসসি