| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সায়দাবাদ বাসস্ট্যান্ডে অভিযান, উচ্ছেদ অবৈধ দোকানপাট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ২১:৫৬:২৩:অপরাহ্ন  |  ১০৯৫৫০ বার পঠিত
সায়দাবাদ বাসস্ট্যান্ডে অভিযান, উচ্ছেদ অবৈধ দোকানপাট
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতর এবং আশপাশের ফুটপাত ও সড়ক থেকে সব ধরনের অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে পথচারীদের চলাচলে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। একই সঙ্গে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুটপাত ও সড়ক থেকে আবর্জনা অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।ডিএসসিসি সূত্র জানায়, জনদুর্ভোগ কমানো এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪