| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ: জাতিসংঘ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ২২:৫৩:৪৯:অপরাহ্ন  |  ১০৮৯৭৯ বার পঠিত
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ: জাতিসংঘ

রিপোর্টার্স ডেস্ক: অভ্যন্তরীণ ও বৈশ্বিক সংকটে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি ব্যাহত হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধসহ সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা এলডিসিভুক্ত দেশগুলোর জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।

প্রতিবেদনে জলবায়ু ঝুঁকির প্রভাব, রোহিঙ্গা সংকট, দীর্ঘস্থায়ী সামষ্টিক অর্থনৈতিক মন্দাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। 

এতে বলা হয়, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের জন্য নির্ধারিত তিনটি মানদণ্ড পূরণ করলেও, সামনে বেশ কিছু ঝুঁকি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বাণিজ্য সুবিধা হারানোর আশঙ্কা, রাজস্ব ও আর্থিক কাঠামোর দুর্বলতা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের সীমাবদ্ধতা।

প্রতিবেদনে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করা, ব্যাংকিং খাতের সংস্কার, জ্বালানি নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা, এবং আর্থিক সংস্থান বাড়ানোসহ বাংলাদেশকে বেশ কিছু পরামর্শ দিয়েছে জাতিসংঘ।

উল্লেখ্য, ২০২৬ সালেই বিশ্বের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের কথা ছিল। কিন্তু করোনা মহামারিসহ বেশ কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য গত মাসে জাতিসংঘের কাছে আবেদন করেছে বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪