| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় ‘রংধনু’ হোটেলে কর্মচারী নির্যাতন, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০০:৪৯:৩৭:পূর্বাহ্ন  |  ১০৮১৫৩ বার পঠিত
উত্তরায় ‘রংধনু’ হোটেলে কর্মচারী নির্যাতন, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অবস্থিত রংধনু আবাসিক হোটেলকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। 

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হোটেলের কর্মচারী রকিকে অমানবিকভাবে মারধরের দৃশ্য দেখা গেছে।

অভিযোগ অনুযায়ী, অসামাজিক কার্যকলাপে সহযোগিতা না করায় তাকে হোটেলের ভেতরে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। ভিডিওতে তার আর্তচিৎকার শোনা যায়, যা এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে হোটেলটিকে কেন্দ্র করে মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চলছে। তারা অভিযোগ করেন, প্রভাবশালী মহলের আশ্রয়ে এসব অপরাধ সংঘটিত হচ্ছে।

এদিকে, ঘটনার অনুসন্ধানে গেলে সাংবাদিকদের হেনস্তার চেষ্টার অভিযোগও উঠেছে হোটেল মালিক শফিকের বিরুদ্ধে।

তবে হোটেল মালিক সফিকুল ইসলাম দাবি করেছেন, রকি তার হোটেল থেকে টাকা চুরি করেছিল। এজন্য তাকে শাসন করা হয়েছে এবং পারিবারিক সম্পর্কের কারণে তাকে পুনরায় কাজে রাখা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪