| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার পাঁচ মন্দিরে প্রধানমন্ত্রীর ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০২:৪৩:৫০:পূর্বাহ্ন  |  ১০৭৯১৮ বার পঠিত
ঢাকার পাঁচ মন্দিরে প্রধানমন্ত্রীর ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান

স্টাফ রিপোর্টার: ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচনী এলাকার পাঁচটি মন্দিরে ১ কোটি ৩০ লাখ টাকা করে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

রাজধানীর মহাখালী এলাকার বিটিসিএল সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি মন্দির এ অনুদানের আওতায় আসছে।

সোমবার (৬ এপ্রিল) মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি তাঁর পক্ষে আনুষ্ঠানিকভাবে অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ মহানগর ও থানা পর্যায়ের নেতারা।

অনুদান কার্যক্রমের পাশাপাশি ঢাকা-১৭ আসনের সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে সাততলা বস্তি রোড উন্নয়ন, বিআরপি এলাকার অভ্যন্তরীণ সড়ক ও খেলার মাঠ উন্নয়ন এবং গুলশান-১ ও ২ নম্বরের লেক পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্প পরিদর্শন করা হবে বলেও জানান আব্দুর রহমান সানি।

অনুষ্ঠানে ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশের সব ধর্মাবলম্বী মানুষের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ঢাকা জেলা পরিষদ এ লক্ষ্যেই কাজ শুরু করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪