| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১২:২০:২২:অপরাহ্ন  |  ১০৪৬৫৫ বার পঠিত
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বভাসে বলা হয়েছে- বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪