| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে কাঁকড়া শিকারি, বনদস্যুদের গুলিতে আহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৪:০৬:২৬:অপরাহ্ন  |  ১০৪২০৬ বার পঠিত
সুন্দরবনে কাঁকড়া শিকারি, বনদস্যুদের গুলিতে আহত

সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকায় আতিয়ার রহমান নামে এক কাঁকড়া শিকারি বনদস্যুদের ছোড়া গুলিতে আহত হন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে  কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে নির্ধারিত এলাকায় কাঁকড়া আহরণে যান তিনি।এ সময় বনদস্যুদের একটি দল জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শিকারি আতিয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হন সহযোগীরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আহত আতিয়ার রহমান (৬৫) বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা।এ ঘটনায় স্থানীয় জেলের মাজে  আতঙ্ক বিরাজ করছে।তারা বনদস্যু দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

এ বিষয় বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক জানান, আহত অবস্থায় আতিয়ার রহমান আমাদের কার্যালয়ে আসার পরে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকেও জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ফয়সাল 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪