| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা, সংসদে বিল পাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৪:৫২:১৫:অপরাহ্ন  |  ১০৪০২৬ বার পঠিত
গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা, সংসদে বিল পাস
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক:  গুমের ঘটনাকে বিচারিক কাঠামোর আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুরুত্বপূর্ণ সংশোধনী পাস করেছে জাতীয় সংসদ। এর মাধ্যমে গুমকে (Enforced Disappearance) ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এ ধরনের অপরাধের বিচারের পথকে আরও সুগম করবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান সংশোধনী বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বিলের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, গুমকে এতদিন মানবতাবিরোধী অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। নতুন সংশোধনের মাধ্যমে তা যুক্ত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ধরনের অপরাধের বিচার পরিচালনা সহজ হবে। তিনি বলেন, গুমের বিচার নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, এই আইন তাদের জন্যই জবাব।

তিনি আরও জানান, সরকার গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সংশোধনী সেই অঙ্গীকারেরই প্রতিফলন।বিলটি পাস হওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা শফিকুল রহমান বলেন, নির্ধারিত সময়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আলোচনার সময় স্পিকার সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রীকে সংসদের আলোচনার মধ্যেই বক্তব্য সীমাবদ্ধ রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এর সংশোধনের অংশ হিসেবে এই বিল আনা হয়। সংশ্লিষ্টদের মতে, এর ফলে গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করার আইনি ভিত্তি আরও শক্তিশালী হলো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪