| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ভয়ংকর মাদক কিটামিন তৈরির ল্যাবসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৫:২০:২৮:অপরাহ্ন  |  ১০৩৮০১ বার পঠিত
রাজধানীতে ভয়ংকর মাদক কিটামিন তৈরির ল্যাবসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরায় আন্তর্জাতিক কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে সন্দেহজনক পার্সেল জব্দ করে সেই সাথে চক্রের তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসি’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। তিনি  জানান, ডিএনসি’র গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচারের বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রাখছিল। এরই ধারাবাহিকতায় ২৫ মার্চ  পার্সেলটি তল্লাশি করে দেখা যায়, একটি ব্লুটুথ সাউন্ড স্পিকারের ভেতর অত্যন্ত সুকৌশলে ৫০ গ্রাম ‘কিটামিন’ লুকানো ছিল। তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষায় মাদকটির সত্যতা নিশ্চিত করা হয়।তাদের কাছ থেকে মোট ৬ কেজি ৩০০ গ্রাম কিটামিন উদ্ধার করা হয়েছে।

তিনি আরো  জানান,  আটকরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে ফ্ল্যাট ভাড়া নিয়ে গড়ে তুলেছিলেন ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব। দেশীয় বাজার থেকে উপকরণ সংগ্রহ করে ল্যাবে মাদক তৈরির পর তা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচার করা হতো চীন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে।জব্দ করা পার্সেলের তথ্য বিশ্লেষণ এবং উন্নত প্রযুক্তির সহায়তায় সক্রিয় চক্রটির অবস্থান শনাক্ত করে গোয়েন্দা দল। 

গ্রেপ্তার হওয়া  চীনা নাগরিকরা হলেন, ৫৯ বছর বয়সী বিন, ৬২ বছর বয়সী ইয়াং চুনশেং এবং ৩৬ বছর বয়সী ইউ ঝে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪