| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিমান্ড-জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৬:১০:২৮:অপরাহ্ন  |  ১০৩৫৩৫ বার পঠিত
রিমান্ড-জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন আদালতে আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিরীন শারমিন চৌধুরীসহ অন্যান্য আসামিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জড়িত ছিলেন এবং তাদের পরিকল্পনা ও নির্দেশনার পরিপ্রেক্ষিতেই ঘটনার সূত্রপাত ঘটে।

আবেদনে আরও বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদের সময় তিনি কৌশলে প্রশ্ন এড়িয়ে যান। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন এবং একই সঙ্গে জামিন আবেদনও খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪