| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্তমান সরকারের দুর্নীতি থাকলেও তদন্ত হবে: জাহেদ উর রহমান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৭:১৯:১০:অপরাহ্ন  |  ১০২৮৪৩ বার পঠিত
বর্তমান সরকারের দুর্নীতি থাকলেও তদন্ত হবে: জাহেদ উর রহমান

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের পর আগের সরকারের পাশাপাশি বর্তমান সরকারের মধ্যেও কোনো অনিয়ম বা দুর্নীতি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দুদক এখনও পুনর্গঠিত হয়নি। এটি সম্পন্ন হলে বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু হবে। তিনি আরও বলেন, শুধু আগের সরকারের দুর্নীতিই নয়, বর্তমান সরকারের ভেতরেও কোনো অনিয়ম থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।

তিনি জানান, দুর্নীতির পথ বন্ধ করতেই সরকার এ ধরনের কার্যক্রমে জোর দিচ্ছে এবং এ লক্ষ্যে একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।

সরকারের সমালোচনার অভিযোগে এক নারীকে গ্রেফতারের ঘটনায় তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে।

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বা অস্থিরতা তৈরির চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে শুধুমাত্র মতপ্রকাশের কারণে কাউকে হয়রানি করা উচিত নয়।

সরকারি সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না- এমন অভিযোগ স্বীকার করে তিনি বলেন, নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় দোকান বন্ধের সময় পরিবর্তন বা অফিস সময় কমানোর মতো সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তির বিষয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে সিদ্ধান্ত নিচ্ছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪