| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ২২:৩৭:০৩:অপরাহ্ন  |  ১০২২৫৪ বার পঠিত
দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে তাকে বহনকারী বিমানটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কূটনৈতিক সূত্র জানায়, মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়ান ওশেন কনফারেন্স’-এ অংশ নেওয়ার পথে যাত্রাবিরতি হিসেবে তিনি এই দ্বিপাক্ষিক সফরে ভারত সফর করছেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা জোরালোভাবে আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।সফর শেষে ড. খলিলুর রহমান এবং এস জয়শঙ্কর একই ফ্লাইটে মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের বিদ্যমান অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এটি সহায়ক হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪