| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুকে পোস্ট দেয়ায় ২৮ বিচারককে শোকজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ২৩:১২:৩৭:অপরাহ্ন  |  ১০২০৮৫ বার পঠিত
ফেসবুকে পোস্ট দেয়ায় ২৮ বিচারককে শোকজ

স্টাফ রিপোর্টার: বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারকদের শোকজের চিঠি দেয়া হয়েছে। 

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রোক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ (Misconduct) হিসেবে গণ্য।

এ ছাড়া, আপনি উক্তরূপ কার্যকলাপের দ্বারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের (Misconduct) সামিল।

এমতাবস্থায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪