স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার(৮এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা।
এর আগে, ইসি সচিব ভোটের তারিখ জানিয়ে গত সোমবার বলেছিলেন, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পাবে। তফসিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিতে হবে।
রিপোর্টার্স২৪/এম এইচ