| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের যৌথ নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৩:৫৩:২১:অপরাহ্ন  |  ৯৮৫১৯ বার পঠিত
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের যৌথ নির্দেশনা
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়া নিয়ে ১৩টি দেশ যৌথভাবে একটি নির্দেশনা জারি করেছে। ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের নির্ধারিত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে।বুধবার ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশন ঢাকা এই যৌথ নির্দেশনা প্রকাশ করে।

নির্দেশনায় বলা হয়, ভিসার জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

এতে আরও বলা হয়, এসব অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে জটিলতা এবং গুরুতর আইনি সমস্যার সৃষ্টি হতে পারে।

যৌথ বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমেই ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে। এতে নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

যৌথ নির্দেশনা দেওয়া দেশগুলো হলোঅস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪