| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন পরিবর্তন নিয়ে প্রশ্ন জামায়াত এমপির

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৬:২২:৩৯:অপরাহ্ন  |  ৯৮০৩৪ বার পঠিত
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন পরিবর্তন নিয়ে প্রশ্ন জামায়াত এমপির
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসেছেন,এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মজিবুর রহমান।

বুধবার(৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের একাদশ দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন। মজিবুর রহমান রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামির সিনিয়র নায়েবে আমির।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সংসদের কার্যক্রম প্রাণবন্তভাবে চলছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান ও কার্যপ্রণালির বিষয়গুলোও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে গত দুই দিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসতে দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কি তাকে কোনো বিশেষ সুযোগ দিয়েছেন কিনা। যদি এমনটি না হয়ে থাকে, তবে সংসদের কার্যপ্রণালি বিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে আসন পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয় এবং এটি পয়েন্ট অব অর্ডারের বিষয় নয়।

পরবর্তীতে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি তার নির্ধারিত আসনে ফিরে গেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪