| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ এপ্রিল থেকে ৩ দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৭:১১:৫৮:অপরাহ্ন  |  ৯৭৯৪৮ বার পঠিত
৯ এপ্রিল থেকে ৩ দিন  ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফাইভে (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন ইন্টারনেটের গতি কমে যেতে পারে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলে ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশে ইন্টারনেটের ধীরগতি বা সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে।

 তবে সি-এমই-ডব্লিউই-৪ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিএসসিপিএলসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সেবা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪