| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৭:২৩:০৫:অপরাহ্ন  |  ৯৭৯৩৬ বার পঠিত
দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিক বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে একান্ত আলোচনায় মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার দুপুরে হায়দ্রাবাদ হাউসে প্রতিনিধিদলসহ দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই একান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-ও উপস্থিত ছিলেন। তিনি সফরসঙ্গী হিসেবে দিল্লি সফরে রয়েছেন।

২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে ভারত সফরে যান খলিলুর রহমান।

এই সফরে মঙ্গলবারই তিনি দিল্লিতে পৌঁছান। সফরের অংশ হিসেবে সকালে ভারতের শীর্ষ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকেও অংশ নেন তিনি। এছাড়া বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান। পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘমেয়াদে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা তুলে ধরা হয় এসব বৈঠকে।

উল্লেখ্য, ভারত সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার সফরসঙ্গীরা আগামীকাল পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাসের উদ্দেশে রওনা দেবেন। ১১ ও ১২ এপ্রিল সেখানে সম্মেলন অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪