| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৭:৩৪:২৫:অপরাহ্ন  |  ৯৭৮৬৬ বার পঠিত
জামালপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জামালপুর আদালতের দায়রা জজ-১ । বুধবার (৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. দিদারুল ইসলাম দিদার জানান, ২০০৭ সালের ২২ মে সন্ধ্যা ৭টার দিকে মোতালেব হোসেন, রশিদ জামাল, আব্দুল লতিফ, সুরুজ মিয়া, আব্দুল হামেদসহ আরও ৩ থেকে ৪ জন দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর এলাকায় আক্তার হোসেন আবেদীনের বাসায় গিয়ে আবেদীনের খোঁজ করেন। পরে আবেদীন সবুজপুর দাখিল মাদরাসার মাঠের পাশে মোতালেবদের সাথে দেখা করে। সেই সময়ই মোতালেবের হুকুমে অন্যরা তাদের হাতে থাকা ধারালো চাকু দিয়ে আবাদীনের ওপর হামলা করে।  পরে আবেদীনের চিৎকার শুনে তার স্ত্রী ছালেহা বেগম ও মেয়ে কনিকা বেগমসহ তাৎখনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ঘটনার পরদিন আবেদীনের ছেলে মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দাযের করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্য ও আসামিদের জবানবন্দি গ্রহণ শেষে আদালত মোতালেব হোসেন ও রশিদ জামালকে মৃত্যুদণ্ড ও আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং খোরশেদ আলমকে খালাস প্রধান করেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার মৃত আজিজুর রহমানের ছেলে মো. মোতালেব হোসেন, মৃত আইন উদ্দিন ফকিরের আরেক ছেলে মো. রশিদ জামাল। যাবজ্জীবন কারাদণ্ডপাপ্ত আসামিরা হলেন- আইন উদ্দিন ফকিরের ছেলে আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদ। একই উপজেলার আসাদ জামালের ছেলে খোরশেদ আলমকে খালাস দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪