| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৭:৩৬:০৮:অপরাহ্ন  |  ৯৭৯০২ বার পঠিত
যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের কারণে পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হওয়ার জন্য নোঙর তুলেছে। জাহাজটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ৩১ জন নাবিক রয়েছেন।

মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায়, বুধবার দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়েছে এবং দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজটির গতিবেগ ঘণ্টায় ৮.৩০ নটিক্যাল মাইল, আর ড্রাফট ১০.৮০ মিটার।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে আমরা দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিলাম। যুদ্ধবিরতির পর এখন নোঙর তোলা হয়েছে। হরমুজের দিকে যাচ্ছি। হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নেওয়া হবে। হরমুজ থেকে বর্তমানে আমরা ৪২৫ নটিক্যাল মাইল দূরে আছি, এবং পার হতে অন্তত ৪০ ঘণ্টা সময় লাগতে পারে।

বিএসসি সূত্রে জানা যায়, বাংলার জয়যাত্রা গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পার হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এরপরই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়।

বিএসসি কর্মকর্তারা জানান, ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতের একটি বন্দরে নতুন পণ্য বোঝাই করার সূচি ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন যুদ্ধবিরতির পর নিরাপদে যাত্রা শুরু করেছে এমভি বাংলার জয়যাত্রা। সূত্র:প্রথম আলো

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪