| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ বিল পাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৭:৫০:১৬:অপরাহ্ন  |  ৯৭৮৭৫ বার পঠিত
জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ বিল পাস
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ বিল পাস হয়েছে। বিলটির লক্ষ্য হলো জুলাই মাসের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দায় নির্ধারণ করা।

বুধবার (৮ এপ্রিল) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। বিলের ওপর আপত্তি জানান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিলে ‘কমিশন’ হিসেবে যে উল্লেখ আছে, তা জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝায়। সংজ্ঞায় আমরা লক্ষ্য করেছি, এখানে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক ব্যবহারের ব্যাখ্যা রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সীমিত ও ব্যক্তিগত স্বার্থে সংঘটিত হত্যাকাণ্ড হিসেবে করা হয়েছে। একইসঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে যে কার্যক্রম সংঘটিত হয়েছে, তা একভাবে মূল্যায়িত হবে।

মানবাধিকার কমিশনের প্রতি আপত্তি থাকা সত্ত্বেও সংসদে কণ্ঠভোটে বিলটি পাস করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন পরিচালনা করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪