| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জয়শঙ্করের বার্তা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৮:০২:১৯:অপরাহ্ন  |  ৯৭৮১৩ বার পঠিত
খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জয়শঙ্করের বার্তা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে বৈঠকের পর জয়শঙ্কর ফেসবুক পোস্টে জানান, দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার জন্য সম্মত হয়েছে।

পোস্টে তিনি বলেন, আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে আমি আনন্দিত। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেছি। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছি এবং ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার উপর সম্মত হয়েছি।

এর আগে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল খলিলুর রহমানকে নৈশভোজে আপ্যায়ন করেন। এ বৈঠক অনুষ্ঠিত হয় সফরের প্রথমদিনেই নয়াদিল্লিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরকে পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। খলিলুর রহমান ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথম মন্ত্রী হিসেবে ভারত সফর করেছেন। তার প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪