| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৮:১৬:৫১:অপরাহ্ন  |  ৯৭৬৬৩ বার পঠিত
এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে হাম সংক্রমণ পরিস্থিতি ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার (৮ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধির ওপর আলোচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে উদ্দেশ করে এই সমালোচনা করেন তিনি।

রুমিন ফারহানা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উল্লেখ করে বলেন, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মাত্র ১০ দিনে ৯৮ শিশুর সন্দেহজনকভাবে হামজনিত মৃত্যু হয়েছে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ১৬ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে চারজন এবং নিশ্চিতভাবে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালের তথ্যের ভিত্তিতে একটি জাতীয় দৈনিক গত দুই সপ্তাহে ৬১ জন মৃত্যুর খবর প্রকাশ করেছে। দেশে আগে হামে মৃত্যুহার ছিল প্রতি ১০ লাখে ১ শতাংশ, যা বর্তমানে বেড়ে ১৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এর পেছনে রয়েছে অসংখ্য পরিবারের কান্না, সন্তানের লাশ কাঁধে নেওয়ার অসহনীয় বেদনা।’

এসময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হামের রোগীদের নিয়ে আতঙ্ক সৃষ্টি করা উচিত নয়। এতে জনগণের মধ্যে প্যানিক তৈরি হতে পারে।’

এ বক্তব্যের জবাবে রুমিন ফারহানা জানিয়ে বলেন, ‘আমি তো জানতাম, আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে তো কথা বলছি না। সংসদে যদি জনগণের স্বার্থে কথা বলতে না পারি, তাহলে কোথায় বলব?’

রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি কাউকে কথা বলতে নিষেধ করিনি, শুধু প্যানিক না তৈরির আহ্বান জানিয়েছি। আমরা এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছি।’

মন্ত্রী আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে ৪১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪